সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারিরীক অবস্থার অবনতি, নেওয়া হতে পারে ভেন্টিলেশনে - The News Lion

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারিরীক অবস্থার অবনতি, নেওয়া হতে পারে ভেন্টিলেশনে



দি নিউজ লায়ন ;  টলিউড অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারিরীক অবস্থার অবনতি ঘটলো।  রবিবার গভীর রাতে ৮৬ বছরের এই অভিনেতার  জ্বরের পাশাপাশি বুকের সংক্রমণ বৃদ্ধি পায় বলে খবর। বর্ষিয়ান এই অভিনেতাকে ভেন্টিলেশনে নেওয়া হতে পারে। কলকাতার  বেলভিউ  হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায়লে উচ্চ মাত্রায় অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। যা মিনিটে ১৫ লিটার।   


এর আগে  রবিবার সন্ধ্যায়  হাসপাতাল সুত্রে জানানো হয়,  তিনি চিকিতসায় সাড়া দিলেও উদ্বেগ কাটেনি। এরপর রবিবার রাতের দিকে তাঁর শারিরীক অবস্থার অবনতি ঘটে। এর আগে সৌমিত্র চট্টোপাধ্যায়কে শনিবার রাতে দুই ইউনিট প্লাজমা দেওয়া হয়েছিলো। রবিবার দেওয়া হয় এক ইউনিট প্লাজমা। উল্লেখ্য, গত মঙ্গলবার এই অভিনেতাকে করোনা আক্রান্ত অবস্থায় ভর্তি করা হয় কলকাতার বেলভিউ হাসপাতালে। তাঁকে আইটিইউতে ভর্তি করা হয়। 


উল্লেখ্য,  সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি হচ্ছিলো। করোনা আবহের মধ্যে করোনা বিধি মনেই  সেই তথ্যচিত্রে কাজ করছিলেন এই বর্ষিয়ান অভিনেতা। তার মধ্যেই করোনায় আক্রান্ত হন তিনি। হাসপাতাল সুত্রে জানা গিয়েছে,  সৌমিত্র চট্টোপাধ্যায়ের উচ্চ পিএসএ কাউন্ট, ডায়াবেটিস, কোভিড এনকেলোপ্যাথি সহ আনুষাঙ্গিক রোগ চিকিতসকদের চিন্তায় রেখেছে। পাশাপাশি, তাঁর প্রস্রাবে ই-কোলাই পাওয়া গিয়েছে। শরীরে সোডিয়াম বেড়েছে এবং জলের  ঘাটতি রয়েছে।


 রবিবার রাতে শিল্পীর অস্থরতা বাড়লেও জ্বর ১০১ ডিগ্রীর উপরে ওঠেনি। গত বছর গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এবারে অভিনেতার বয়েস এবং শরীরে আনুষাঙ্গিক রোগের কথা মাথায় রেখে ছয় জন বিশেষজ্ঞ চিকিতসকে তার চিকিতসার দায়িত্বে রয়েছেন। 


বেলভিউ হাসপাতালের সিইও প্রদীপ ট্যান্ডন জানিয়েছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিতসায় সর্বোতোভাবে লড়াই করছেন চিকিতসকেরা। তবে  অভিনেতা ক্যান্সার জয় করে উঠলেও এখনও তাঁর নানা শারিরীক জটিলতা রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.